Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ ভাঙড়ে ::–ভাঙড়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ তুলে সরব হলেন খোদ তৃণমূল নেতা পঞ্চায়েত নির্বাচনের পর ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়িত্ব বেঙ্গল পুলিশের হাত থেকে সরিয়ে কলকাতা পুলিশ কে দায়িত্বে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কলকাতা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে শ্লোগান তুলে সরব হলেন শাসক দলের নেতা। অভিযোগ, ভাঙড় থানা এলাকার নলপুকুর এলাকায় এক ব্যক্তি নিজের পৈতৃক জায়গাতে আবাসন তৈরি করছিলেন অভিযোগ সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ গিয়ে সেই আবাসনের লেবার কন্টাকটারদের জোড়পূর্বক থানায় তুলে আনে। এবং মালিককে থানায় দেখা করতে বলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাবিরুল ইসলাম (রিন্টু) ঘটনাস্থলে গিয়ে তিনি বিক্ষোভ দেখান পুলিশের বিরুদ্ধে। অভিযোগ কলকাতা পুলিশ ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজের পৈতৃক সম্পত্তিতে ঘর তৈরি করতে গেলেই কলকাতা পুলিশকে টাকা দিতে হবে এমনটাই অভিযোগ। বেশ কয়েকদিন আগেই ভাঙ্গড় বিজয়গঞ্জ বাজারে কর্মী সম্মেলন থেকে পুলিশের তোলাবাজি নিয়ে মুখ খুলেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এবার মুখ খুললেন তৃণমূল ছাত্রনেতা সাবিরুল ইসলাম।এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাবিরুল ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতজোড় করে করজোড়ে অনুরোধ করেন বিষয়গুলি দেখার জন্য যাতে ভাঙ্গরের সাধারণ মানুষ ঘর বা দোকান করতে গেলে যাতে বাধার সম্মুখীন না হয়। এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাবিরুল ইসলাম। এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে সরব হয়েছেন তিনি। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক ঘটনা আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শীতল পুর চার নম্বর বালুব্যাংকার দামোদর নদীর ঘটনা। थाना घेराव के दौरान भिड़े कांग्रेस के दो गुट