0Shares

পাবলিক নিউজঃ মনোজ শর্মা অলোক চক্রবর্তী বারাবানি:– বারাবনি থানার দোমহানি গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের উপর দিয়ে একটা জোড় বয়ে চলেছে প্রাচীন কাল থেকে এই জোড়ের জলের উপর নির্ভর করে গ্রামবাসীরা তাদের কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা ও স্নান করে থাকে। সম্প্রতি খনি কতৃর্পক্ষ বর্ষ প্রাচীন এই জোড়কে বন্ধ করার চক্রান্ত করছে ইতিমধ্যেই গ্রামের আই সি ডি এস কেন্দ্র সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রকে বন্ধ করে দিয়েছে।

সোমবার সকালে খনি কতৃর্পক্ষ খনি নিরাপত্তা কর্মীকে নিয়ে জেসিবি এনে জোড়কে বন্ধ করার চক্রান্ত করে, গ্রামবাসীরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়, বারাবনি থানায় খবর গেলে বারাবনি থানার পুলিশ এসে গ্রামবাসী এবং খনি কতৃর্পক্ষর সাথে কথা বলে অবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। খনি কতৃর্পক্ষর সাথে কথা বলে জোড় নিয়ে গ্রামবাসীদের অমূলক চিন্তা নিয়ে বিভ্রান্ত করা হয়েছে, পুলিশ প্রশাসনের কথার উপর বিশ্বাস রেখে গ্রামবাসীরা চলে যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *