পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী/মনোজ শর্মা আসানসোল:– সরকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছেন রাজ্যের গ্রামে গঞ্জে কয়লার উনুনের ব্যাবহার কমাবার জন্য গ্রামবাসীদের ধোঁয়া বিহীন উনুন ব্যাবহার করার জন্য প্রচারের সাথে বিনামূল্যে উনুন বিতরণ করা হয়।

কয়লার উনুনের ধোঁয়া বাতাসে প্রচুর পরিমাণে দূষণ ছড়ায় সেই কারণে সরকার থেকে ধোঁয়া বিহীন উনুন ব্যাবহার করার পরামর্শ দেওয়া হয়। বারাবনি থানায় ৪৫ জনকে ধোঁয়া বিহীন উনুন বিতরণ করলেন বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত।

ধোঁয়া বিহীন উনুন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর অশোক সিং মহাপাত্র, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল সহ বিশিষ্ট অতিথিরা। বারাবনি এলাকায় চা দোকানদার, মিষ্টি দোকানদার, ফাষ্ট ফুড দোকানদার এবং গ্রামের কয়েকজন মহিলাকে এই উনুন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed