0Shares

আসানসোল বাজারে দীর্ঘদিন ধরে জুয়েলারি ব্যবসায় পরিচিত নাম । স্বাধীনতা দিবস উপলক্ষে আসানসোলের ভাঙাপাচিল এলাকায় ‘অরিভা’ নামে নতুন একটি জুয়েলারি শোরুমের উদ্বোধন করলেন সংস্থার মালিক প্রদীপ কুমার বর্মন।

শোরুম উদ্বোধনের আগে প্রদীপ কুমার বর্মন জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শঙ্খধ্বনির পবিত্র আবহে প্রদীপ কুমার বর্মন, তাঁর স্ত্রী মীরা বর্মন এবং জুনিয়র মিস ইন্ডিয়া আরোহী চট্টোপাধ্যায় যৌথভাবে ফিতে কেটে ‘অরিভা’ শোরুমের উদ্বোধন করেন। পরে দীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই শুভ অনুষ্ঠানে প্রদীপ কুমার বর্মনের দুই ছেলে কুশল বর্মন ও আকাশ বর্মনও উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ডায়মন্ডকে কেন্দ্র করে শোরুমটির আকর্ষণীয় সাজসজ্জা করা হয়েছে। এখানে ডায়মন্ডের পাশাপাশি গোল্ড ও সিলভারের বিভিন্ন ধরনের আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের গয়না পাওয়া যাবে। উদ্বোধনের দিনই বেশ কয়েকজন ক্রেতাকে গয়না কিনতে দেখা যায়। শোরুমের সাজসজ্জা ও গয়নার ডিজাইনের প্রশংসাও করেন ক্রেতারা।

‘অরিভা’-র কর্ণধার প্রদীপ কুমার বর্মন বলেন, “অরিভার মাধ্যমে আমরা বাংলায় একটি বড় জুয়েলারি ব্যবসা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। আগামী দিনে বাংলার অন্যান্য প্রান্তেও অরিভার শোরুম খোলার পরিকল্পনা রয়েছে।”

স্বাধীনতা দিবসের শুভ দিনে নতুন শোরুমের উদ্বোধনকে ঘিরে ব্যবসায়ী মহল ও ক্রেতাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *