Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল: দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা মেটাতে আসানসোলে নতুন একটি ওভারহেড জলাধারের শিলান্যাস করে কাজের উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ কুমার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্যব্রতবাবু, দেবব্রতবাবু-সহ বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক বলেন, ২০২১ সালের নির্বাচনের সময় এবং ২০২৬ সালের নির্বাচনের আগে এলাকায় ঘুরে তিনি পানীয় জলের তীব্র সমস্যা দেখতে পান। তাঁর দাবি, পাঁচ বছর পরেও এলাকার জল সরবরাহ পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। সেই কারণেই আসানসোলের যেসব এলাকায় নিয়মিত পানীয় জল পৌঁছয় না, সেখানে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।বিধায়ক বলেন, মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য। কেন্দ্রের জল প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বহু জায়গায় সেই অনুযায়ী কাজ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।কমিশনারের প্রশংসাআসানসোল পুরনিগমের বর্তমান প্রশাসনিক কাঠামো নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমিশনার দিলীপ কুমারের প্রশংসা করেন। তাঁর বক্তব্য, বর্তমানে পুরনিগমে নির্বাচিত কাউন্সিলর, মেয়র, ডেপুটি মেয়র বা এমআইসি নেই। এই পরিস্থিতিতে ১০৬টি ওয়ার্ডের প্রশাসনিক কাজ কমিশনারের নেতৃত্বেই পরিচালিত হচ্ছে।বিধায়ক জানান, কমিশনারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, নতুন এই জলাধার চালু হলে প্রায় ৩০ হাজার পরিবার উপকৃত হবে। এলাকার মানুষের পানীয় জলের সমস্যা অনেকটাই কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।মাটির বাড়ি ও রাস্তা নিয়েও আশ্বাসএদিন বিধায়ক জানান, যেসব পরিবারের মাটির বাড়ি রয়েছে, তারা সংশ্লিষ্ট বোরো অফিসে আবেদন করলে সরকারি প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির সুযোগ পাওয়া যাবে।এলাকার রাস্তার বেহাল দশা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর আশ্বাস, রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সরকার গঠনের পর এখনও মাত্র চার মাস হয়েছে। দুর্গাপুজোর আগে ওভারহেড ট্যাঙ্ক তৈরি করা হয়েছে এবং আগামী দুর্গাপুজোর আগে স্থায়ী জল সরবরাহের ব্যবস্থা করার লক্ষ্য রয়েছে।বিধায়ক আরও বলেন, আগামী এক বছরের মধ্যে এই এলাকা থেকেই নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা করা হবে। মানুষের পাশে সবসময় থাকার আশ্বাস দিয়ে তিনি নতুন জলাধারের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation কৃষ্ণেন্দু মুখার্জি কাটোয়ার দায়িত্বে, আসানসোলের দায়িত্ব পেলেন অমিতাভ রায় आसनसोल में पेयजल संकट दूर करने की पहल, नए ओवरहेड टैंक का शिलान्यास कर कार्य उद्घाटन किया विधायक बोले- करीब 30 हजार परिवारों को मिलेगा लाभ, एक साल के भीतर स्थायी जलापूर्ति का दावा