Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares আম্রপালি চকর্বতী আধিকারি পাবলিক নিউজঃ আলোক চক্রবর্তী পশ্চিম বর্ধমানের আসানসোল:আগামী ১৪ মার্চ আসানসোল ও দুর্গাপুর আদালত চত্বরে জাতীয় লোক আদালত বসতে চলেছে। এই উপলক্ষে বুধবার একটি সংবাদ সম্মেলন করে লোক আদালত সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়। আমরাপালি চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানানো , লোক আদালতে এমন একাধিক দেওয়ানি মামলার শুনানি হতে পারে, যেগুলি এখনও আদালতে দায়ের করা হয়নি অথবা বর্তমানে আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। পাশাপাশি মোটর ভেহিকেল অ্যাক্ট সংক্রান্ত মামলাগুলির শুনানিও লোক আদালতে করা হয়ে থাকে।তালাকের মামলা বাদ দিয়ে বিবাহ সংক্রান্ত অন্যান্য বিষয়, যেমন পারিবারিক বিবাদ বা সমঝোতার মামলাও লোক আদালতের আওতায় আনা যেতে পারে। এছাড়াও যেসব ব্যক্তি ব্যাঙ্ক ঋণের ইএমআই পরিশোধ করতে পারছেন না, সেই সংক্রান্ত মামলার নিষ্পত্তিও লোক আদালতের মাধ্যমে করা সম্ভব।লোক আদালতের একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এখানে মামলা পেশ করার জন্য আইনজীবী থাকা বাধ্যতামূলক নয়। যে কোনও ব্যক্তি নিজেই উপস্থিত হয়ে নিজের মামলার শুনানিতে অংশ নিতে পারেন।যেসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে, সেগুলি লোক আদালতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন জানাতে হয়। আদালতের অনুমোদন মিললে সেই মামলা লোক আদালতে স্থানান্তরিত করা হয়।অন্যদিকে, যেসব মামলা এখনও আদালতে দায়ের হয়নি, সেগুলির শুনানি লোক আদালতে করাতে চাইলে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল (জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ)-এর সঙ্গে যোগাযোগ করতে হয়। ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের পক্ষ থেকে সংশ্লিষ্ট পক্ষদের কাছে নোটিস পাঠানো হয়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বছর পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত লোক আদালতে ১০ হাজারেরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছিল, যার মাধ্যমে প্রায় ১৪ কোটি টাকার স্যাটেলমেন্ট সম্পন্ন হয়।লোক আদালতের সবচেয়ে বড় সুবিধা হল, একই দিনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মামলার নিষ্পত্তি হয়, ফলে সাধারণ মানুষ সময়, অর্থ ও দীর্ঘ আইনি জটিলতা থেকে মুক্তি পান। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation आसनसोल में जमीन विवाद को लेकर भारी तनाव, सेल आईएसपी और निजी जमीन मालिक आमने-सामने आसनसोल में ‘कंबल कांड’ के बाद रायपाड़ा इलाका पुरुषविहीन, गिरफ्तारी के डर से घर छोड़कर फरार हुए लोग