{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1,"curves":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
0Shares

পাবলিক নিউজঃ আসানসোল:-রাত পোহালেই ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে কোনও ধরনের নাশকতা যাতে না ঘটে, সেই কারণে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে শুরু হয়েছে কড়া নজরদারি। নিরাপত্তার কথা মাথায় রেখে চালানো হচ্ছে নাকা তল্লাশি। ভিন্ন রাজ্য থেকে আসা যাত্রীবাহী বাস, চারচাকা গাড়ি ও মোটরবাইককে থামিয়ে তল্লাশি করা হয়। সন্দেহভাজন কাউকে দেখলেই তাঁর সমস্ত নথিপত্র পরীক্ষা করা হয় । কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন তাঁর গন্তব্য বিবরণ জানা হচ্ছে পুলিশের তরফে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি এবং কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে এই তল্লাশি চালানো হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *