Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজ আসানসোল:– রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত জগন্নাথ ধামের দ্বারোদঘাটন করেন। আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে দ্বারোদঘাটন অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। দুপুরের এই অনুষ্ঠানটি দেখতে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহ-সভাপতি বিষ্ণু দেব নুনিয়া, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। এছাড়াও, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান উপলক্ষে বিশ্বনাথ বাউরি বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস তৈরি করেছেন। তিনি দীঘায় পুরীর আদলে জগন্নাথ ধামের দ্বারোদঘাটনের মাধ্যমে উদ্বোধন করেছেন। এখন এখানকার ভক্তদের জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেতে হবে না। তারা দীঘায় গিয়ে ভগবান জগন্নাথের দর্শন করতে পারবেন। তিনি আরো বলেন যে এই কাজের জন্য পশ্চিমবঙ্গের মানুষ সর্বদা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবেন । Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation आसनसोल के सेन रेले रोड इलाके में विवेकानंद सरणी पर आज शिल्पा सरकार डिजाइनर बुटीक का उद्घाटन किया गया बांग्ला फिल्मों की मशहूर अभिनेत्री श्रवंती द्वारा इसका उद्घाटन किया गया আইসিএসই “তে ৯৯.২ শতাংশ নম্বর আসানসোলের প্রত্যুষের / পুষ্পস্তবক পাঠিয়ে মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা………..… আসানসোল,