0Shares

পাবলিক নিউজঃ আসানসোল :-ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ  ভারত কেশরী ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চা আসানসোল উত্তর মণ্ডল-৩ র উদ্যোগে সোমবার এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।
আসানসোল উত্তর বিধানসভা কার্যালয় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত অনুষ্ঠিত এই পদযাত্রায় দলের নেতা-কর্মী, সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। দেশপ্রেম ও জাতীয়তাবাদের বার্তা তুলে ধরে পদযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
পদযাত্রা শেষে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, আত্মত্যাগ ও দেশপ্রেম আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর জাতীয়তাবাদী চিন্তাধারা ও দেশগঠনের দর্শন আগামী প্রজন্মের পথপ্রদর্শক হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু একজন শিক্ষাবিদ বা রাজনীতিবিদ নন, তিনি ছিলেন দেশের ঐক্য, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় স্বার্থ রক্ষার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর আদর্শকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই মহান এই ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচিকে সফল করার জন্য সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *