0Shares

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:– সম্প্রতি, কেন্দ্রীয় সরকার দেশে চারটি শ্রম বিধি বা কোড কার্যকর করেছে। এর প্রতিবাদে, বুধবার কংগ্রেসের তরফে আসানসোলে শ্রম কমিশনারের কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। কংগ্রেস নেতা শাহ আলম খান, প্রসেনজিৎ পুইতুন্ডি এবং অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা গত ২১ নভেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা চারটি শ্রম বিধির বিজ্ঞপ্তির কপি পুড়িয়ে প্রতিবাদ জানান।
এই বিষয়ে শাহ আলম বলেন, কংগ্রেস এদিন কেন্দ্রীয় সরকারের কার্যকর করা চারটি শ্রম বিধির প্রতিবাদ করেছে। বছরের পর বছর সংগ্রামের পরে, শ্রমিকরা অনেক অধিকার অর্জন করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই অধিকার লঙ্ঘন করে চারটি শ্রম বিধি চালু করেছে। এর মাধ্যমে, শ্রমিকদের আবারও ১২ ঘন্টা কাজ করতে বাধ্য করা হবে এবং শ্রমিকদের কোনও অধিকার থাকবে না। নিয়োগ কর্তারা চাইলে একসাথে একাধিক কর্মীকে বরখাস্ত করতে পারেন। তিনি আরো বলেন,  কংগ্রেস এদিন শ্রম কমিশনারের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে। যাতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে চারটি শ্রম বিধি বাতিল করার দাবি জানানো হয়েছে । আমরা এর পাশাপাশি এই সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের গেজেট বিজ্ঞপ্তির একটি কপি পুড়িয়ে প্রতিবাদ করেছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *