Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ আসানসোল:– আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানায় সাড়ম্বরের সঙ্গে কালিপুজোর আয়োজন করা হয়। এই পুজোর উদ্যোক্তা হিরাপুর থানা আরজি পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই পুজোর উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কাররা, এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্ত, সিআই ( হিরাপুর) অশোক সিনহা মহাপাত্র, ইনস্পেকটর (ডিডি) শান্তনু অধিকারী, হিরাপুর থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য, প্রবীর ধর ও হিরাপুর থানার আরজি পার্টির পদাধিকারী ও সদস্যরা।উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, কালি পুজো উপলক্ষে শুক্রবার দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিলো। সন্ধ্যায় পুরষ্কার বিতরণ ও পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি শনিবার সন্ধ্যায় বাংলা ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation কালি পুজো উপলক্ষে দূর্গাপুরের এনটিএস থানায় অনুষ্ঠান / ফিরিয়ে দেওয়া হলো ৩৫ টি মোবাইল, ২ টি সাইকেল ও সাইবার প্রতারণায় হাতিয়ে নেওয়া ১ লক্ষ টাকা अंडाल थाना मे फिरे पावा कार्यक्रम के तहत लोगों को 45 मोबाइल और 15 लाख रुपए वापस किया।