Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজ প্রকাশ দাস সালানপুর:-সালানপুর ব্লকের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবিবার দিন বৃন্দাবনে গ্রামে যুব সমাজের দ্বারা সংঘটিত, প্রগতি সেবা সংঘের ব্যবস্থাপনায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেই শিবিরের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।তাছাড়াও এদিন তিনি মিলাকোলা গ্রামে একটি হরি মন্দিরের উদ্বোধন করেন।এদিন তিনি বলেন খুব ভালো উদ্যোগ নিয়েছেন ক্লাবের সদস্যরা আমি ও আমাদের দল সর্বদায় তাদের পাশে রয়েছি।ক্লাবের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠান ক্লাবের প্রথম অনুষ্ঠান,আগামী দিনে তারা এই গ্রাম সহ আরো অন্যান্য পিছিয়ে পড়া দুস্থ মানুষের পাশে থেকে পরিষেবা দেবার চেষ্টা করবেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ প্রগতি সেবা সংঘের সকল সদস্যবৃন্দরা। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation সালানপুর ব্লকে পুকুর ভরাটের কাজ বন্ধ করলো প্রশাসন, তবে কার মদতে পুকুর ভরাট তা তদন্তের বিষয় আসানসোলে অভিনব উদ্যোগ / মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজনে বাবা, পাশে পাড়ার ক্লাব