Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজ প্রকাশ দাস সালানপুর:-সালানপুর ব্লকের পুকুর ভরাটের কাজ বন্ধ করলো প্রশাসন।জানা যায় দেন্দুয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি পুকুর ভরাটের অভিযোগ পায় আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য।তার নির্দেশ পেয়েই তৎপর হয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।তবে কার মদতে এই পুকুর ভরাট হচ্ছে তা তদন্তের বিষয়।কিন্তু সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জানান পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করা হয়েছে।তদন্ত করে আইনি প্রক্রিয়া করা হবে।কিন্তু তদন্ত করলে এমন অনেক পুকুর হয়তো বেরিয়ে আসবে যাতে এখান বড় বড় নির্মাণ করা হয়েছে।জানিয়ে রাখি দামাগোড়িয়া রেলগেটের সংলগ্ন একটি বড় পুকুর রয়েছে।যার দিকে নজর পড়েছে ভূ মাফিয়াদের ধীরে ধীরে হয়তো সেটি ভরাট করারও পরিকল্পনা চলছে।কিন্তু এই সবের পিছনে কারা?তার তদন্ত হয়তো প্রশাসনের আগে করা উচিত।তবে হয়তো আগামী দিনে পুকুর গুলি জীবিত অবস্থায় থাকবে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation झारखंड की कार डिवाइडर से टकराई, चार घायल বৃন্দাবনি গ্রামে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়