Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো তিন দিনব্যাপী রুপনারায়নপুর উৎসবে। এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই উৎসবের উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান ,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী এবং সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, সমাজকর্মী জয়দীপ মুখোপাধ্যায় এবং বিজয় সিং ।এই উপলক্ষে প্রথম দিন প্রায় ৩০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে সারা বছরের খাতা, পেন্সিল ও পেন সহ পড়াশোনা সামগ্রী তুলে দেওয়া হয় পিসের পক্ষ থেকে। বিধান উপাধ্যায় তার বক্তব্যে এই সংস্থা যেভাবে দুঃস্থ ছাত্রছাত্রীদের গত ১৪ বছর ধরে পড়াশুনা এবং সাংস্কৃতিক জগতে নিয়ে কাজকর্ম করছে তার উচ্ছশিত প্রশংসা করেন। বিশ্বদেব ভট্টাচার্য বলেন, পিসে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে তাদের ইভিনিং মিল বা সান্ধ্যকালীন খাবার দিয়ে নাচ, গান, আবৃত্তি ও ছবি আঁকা শেখানো হয়। শুধু রূপনারায়নপুর বা আসানসোল নয় এই রাজ্যের অন্য জায়গায় এমনকি বাংলাদেশে নানান ভাবে অনুষ্ঠান করে এসেছে এই সংস্থা। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার শুভদীপ সেন। তিনি বলেন, রূপনারায়নপুর চিত্তরঞ্জন সংলগ্ন এলাকার মানুষ ছাড়াও বাইরের মানুষের সহযোগিতা ছাড়া এত বড় কর্মযজ্ঞ করা সম্ভব নয় । এই সংগঠন চালিয়ে যাওয়ার জন্য সকলের সাহায্য চেয়ে আবেদন করেন। প্রথম দিন পিসের বাচ্চাদের সমবেত আবৃত্তি এবং অন্যান্য সংগীত ও নৃত্য অবশ্যই উল্লেখ করার মতো ছিল। শিক্ষা সহ একাধিক বিষয় এখানে আলোচনা চক্র, কবিতা পাঠের আসর সহ এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এছাড়াও এই উৎসবে সাথে খাদ্য মেলারও ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে । Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation শিশুর জন্ম দিয়ে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে থাকা ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির মাইথন জলাশয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য