0Shares

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত কালীপাথর গ্রাম সংলগ্ন মাইথন জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। শনিবার দুপুরের এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
জানা গেছে, শনিবার দুপুর কালীপাথর গ্রাম সংলগ্ন মাইথনের স্থানীয় নৌকা চালকেরা জলাশয়ে একটি মৃতদেহ ভাসতে দেখেন। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রুপনারায়নপুর ফাঁড়িতে খবর দেওয়া হলে, এলাকায় পুলিশ আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ জানায় , উদ্ধার হওয়া মৃতদেহটি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ঐ ব্যক্তির দিন কয়েক আগে মৃত্যু হয়েছে। দেহে পচন ধরেছে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। মৃতদেহ উদ্ধারের বিষয়টি আশেপাশের থানায় জানানো হয়েছে। কিভাবে মৃতদেহটি এই জলাশয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
রবিবার আসানসোল জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্তের পরেই জানা যাবে, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *