পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার আসানসোল পৌরনিগমের বরো চেয়ারম্যান এবং পৌরনিগমের আধিকারিকদের নিয়ে আসানসোল পৌরনিগম এলাকার হকারদের পুনর্বাসন নিয়ে বৈঠক করা হয়। ৪ নং বরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি জানান আসানসোল পৌরনিগমের বরো চেয়ারম্যান এবং পৌরনিগমের আধিকারিককে নিয়ে সুডা থেকে হকারদের পুনর্বাসন নিয়ে নির্দেশ নিয়ে একটা বৈঠক করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত হকারদের এন ও সি নিয়ে বরো চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে এবং নতুন কোন হকার বসতে চাইলে তাদের ব্যাপার নিয়ে পরবর্তী কালে সিদ্ধান্ত নেওয়া হবে, তালিকার বাইরে আপাতত কোন হকারকে বসতে দেওয়া হবে না এবং আগামী ৩১ তারিখের মধ্যে সমস্ত হকারদের এন ও সি নিয়ে বরো চেয়ারম্যান সুডার কাছে পাঠাবে তাদের কাছ থেকে নির্দেশ পাবার পর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে হকারদের পুনর্বাসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। Post navigation राष्ट्रीय बिहारी समाज पश्चिम एवं पूर्व बर्धमान के अध्यक्ष शम्भू नाथ झा के विशेष अनुरोध पर पहली बार आसनसोल में पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी छठ पूजा की वर्चुअल उद्घाटन करेंगी । দামোদর নদীর ছট ঘাট পরিদর্শনে পুলিশ কমিশনার।