পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– রাণীগঞ্জ থানার শিশুবাগান কোড়াপাড়ার বাসিন্দা ৩৯ বছরের রাজ কুমার দত্ত ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয়েছে। রাজ কুমার দত্তর আত্মীয় ফনি গোস্বামী জানান মৃত যুবক টোটো চালক গতকাল রাত্রে টোটো বন্ধ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে মঙ্গলবার সকালে টোটো মালিক তাকে ঘরে ডাকলে সাড়া না পেয়ে তার ছেলেকে নিয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে নিয়েছে।

খবর পেয়ে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত ঘটনাস্থলে আসেন তিনি জানান বর্তমানে কম বয়সী ছেলেমেয়েরা সব আত্মঘাতী হচ্ছে, সরকার থেকে বেকার যুবকযুবতীদের জন্য অনেক প্রকল্প এনেছেন সেসব সুবিধা নিয়ে সবাই সাবলম্বী হলে আত্মহত্যার প্রবনতা কমে যাবে সে বিষয়ে সচেতন করা হচ্ছে। সরকার এবং দল থেকে চেষ্টা করা হচ্ছে আর্থিক অনুদান দেবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *