Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ পান্ডেশ্বেব :-সাত সকালে পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পান্ডবেশ্বর থানার হরিপুরের দত্তপুকুর এলাকায়। মৃত যুবকের নাম সনু ভূঁইয়া (২৫)। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। মৃত যুবকের দিদিমা গঙ্গা ভূঁইয়া বলেন, নাতি সনুর মৃগী রোগ ছিলো। তাই তাকে সবসময় চোখে চোখে রাখতাম। বুধবার সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বেরোয় সনু। তারপর আরো বাড়ি ফেরেনি। চারিদিকে খোঁজাখুঁজির পরেও সনুর কোন খোঁজ পাওয়া যায়নি গত দুই দিন ধরে । তবে তিনি নাতির নিখোঁজ থাকার বিষয়টি লিখিতভাবে পুলিশকে কিছু জানাননি। শুক্রবার সকালে হরিপুর এলাকার দত্তপুকুর সংলগ্ন এলাকার বাসিন্দারা দেখতে পান, পুকুরের জলে কিছু ভাসছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায়। সেই মতো পাণ্ডবেশ্বর থানার পুলিশ এলাকায় আসে। স্থানীয়দের সাহায্যে পুকুর থেকে উদ্ধার করা হয় সনুর নিথর দেহ। এলাকার বাসিন্দাদের অনুমান, মৃগী রোগে আক্রান্ত সনু পুকুরপাড়ে ছিলো বা পুকুরে হয়তো নেমেছিলো। সেই সময় সে মৃগী রোগ আক্রান্ত হয়। তারপর সে পুকুরের জলে পড়ে যায় বা ডুবে মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ময়নাতদন্তের পরে রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ কি। তবে, মৃত যুবকের পরিবারের সদস্য জানিয়েছেন, তার মৃগী রোগ ছিলো। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation रनिगंज में फिर धंसान, इलाके की घेराबंदी; स्कूल और खेल मैदान के पास जमीन धंसने से दहशत