Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল: দিনের আলোয়, জনবহুল এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ! নাতনিকে স্কুলের গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিলো এক দুষ্কৃতি। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে। গত ১২ আগস্ট বুধবার সকাল আনুমানিক ১০ নাগাদ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানা এলাকার বিরাজপল্লী ( সন্ন্যাসী স্থান) এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বিরাজপল্লী এলাকার বাসিন্দা মঞ্জু মিত্র (৭২) বুধবার সকালে নিজের নাতনি তোষানী মিত্রকে স্কুল ভ্যানে তুলে দেওয়ার জন্য জি.টি. রোড সংলগ্ন মোড়ের মাথায় যান। নাতনিকে স্কুল ভ্যানে তুলে দিয়ে গলির পথ ধরে একা হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় আচমকাই এক নীল শার্ট পরা দুষ্কৃতি গলির মুখ থেকে তাঁর পিছু নেয়। বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় বৃদ্ধার গলা থেকে আনুমানিক ১০ গ্রাম ওজনের সোনার চেনটি ছিনিয়ে নেয় দুষ্কৃতি। বৃদ্ধা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেও দুষ্কৃতি বিরলা সাইডের গলির দিকে দ্রুত চম্পট দেয়। ঘটনার পরেই বৃদ্ধা কুলটি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিকে শনাক্ত করার চেষ্টা করছে।বৃদ্ধা মঞ্জু মিত্রের পরিবারের সদস্যদের প্রাথমিক দাবি, ছিনতাইকারী বাইরের কেউ নয়। জনবহুল এলাকায় সকাল দশটার মতো সময়ে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসীরা।পুলিশ জানায়, গোটা ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation আসানসোলে জেলা বিজেপির উদ্যোগে ” বিভাজন বিভীষিকা ” স্মৃতি দিবস উদযাপন………… আসানসোল,