Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল :-পাবলিক নিউজঃ আসানসোল:-আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার পাচ্ছেন ‘মুখ্যমন্ত্রী পদক বা চীফ মিনিস্টার মেডেল ‘। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার ২০২৬ সালের জন্য ‘প্রশংসনীয় সেবার জন্য মুখ্যমন্ত্রী পদক’-এর জন্য নির্বাচিত হয়েছেন। পুলিশ সেবায় নিষ্ঠা, দক্ষতা এবং দায়িত্বের সাথে করা তাঁর উল্লেখযোগ্য কাজের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে । জনসেবা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদান এলাকার মানুষের কাছেও প্রশংসিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট শনিবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে ডঃ প্রণব কুমারকে এই সম্মাননা প্রদান করা হবে। তাঁর নিষ্ঠা এবং কাজের জন্য পাওয়া এই সম্মান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার এলাকার জন্যও গর্বের বিষয় বলে মনে করা হচ্ছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation স্বাধীনতা দিবসকে সামনে রেখে কড়া নজরদারি / বাংলা ঝাড়খণ্ড সীমান্তে চেকপোস্টে পুলিশের নাকা তল্লাশি…. ……. , কুলটি, আসানসোলে জেলা বিজেপির উদ্যোগে ” বিভাজন বিভীষিকা ” স্মৃতি দিবস উদযাপন………… আসানসোল,