Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পূর্তমন্ত্রী ডাঃ অজয় পোদ্দারকে চিঠি অগ্নিমিত্রা পালের, দ্রুত প্রকল্প বাস্তবায়নের আবেদনপাবলিক নিউজঃ আসানসোল, ২২ জুলাই: আসানসোল শহর থেকে বার্নপুর পর্যন্ত দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আসানসোলের কালিপাহাড়ি থেকে বার্নপুরের দামোদর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার-কে বুধবার একটি চিঠি দেন।বুধবার ডাঃ অজয় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎ করে অগ্নিমিত্রা পাল এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার কথা তুলে ধরেন এবং জনস্বার্থে দ্রুত ফ্লাইওভার নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।চিঠিতে উল্লেখ করা হয়েছে, কালিপাহাড়ি থেকে দামোদর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ, অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে দিনের অধিকাংশ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।অগ্নিমিত্রা পাল বলেন, “আসানসোলের মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও দ্রুত করতে এই ফ্লাইওভার অত্যন্ত জরুরি।” তিনি আশা প্রকাশ করেন, পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।এই উদ্যোগকে ঘিরে আসানসোল ও বার্নপুরের বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের মতে, প্রস্তাবিত ফ্লাইওভার বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যানজট অনেকটাই কমবে এবং আসানসোলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation आसनसोल की ट्रैफिक समस्या के स्थायी समाधान की पहल, कालीपहाड़ी से दामोदर तक फ्लाईओवर का प्रस्ताव