filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;
0Shares

লোয়ার ছিন্নমস্তার তুরি পাড়ায় অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছলেন পুলিশ আধিকারিকরা, ঘটনার ক্রম পুনর্নির্মা


পাবলিক নিউজঃ আসানসোল: কয়েকদিন আগে আসানসোলের লোয়ার ছিন্নমস্তা এলাকার তুরি পাড়ায় এক শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্গঠন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, শিশুটিকে খুন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভও হয়েছিল।
চলমান তদন্তের অংশ হিসেবে পুলিশ গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে যায় এবং কীভাবে ঘটনাটি ঘটেছিল, কোন পরিস্থিতিতে শিশুটির মৃত্যু হয়েছিল, তা পুনর্গঠন করার চেষ্টা করে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসিপি আব্দুল গফ্ফার-সহ পুলিশের একাধিক আধিকারিক। মৃত শিশুর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও সেখানে উপস্থিত ছিলেন।
তদন্তকারীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করেন।
ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসিপি আব্দুল গফ্ফার বলেন, তদন্ত এখনও চলছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনও মন্তব্য করা তদন্তের স্বার্থে সমীচীন হবে না।
অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতা ও মণ্ডল সাধারণ সম্পাদক অঙ্কুর রায় বলেন, পুলিশ এদিন ঘটনাটির পুনর্গঠন করেছে এবং তদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। তাঁর আশা, তদন্ত সঠিক পথে এগোচ্ছে এবং যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঘটনার দিনই আসানসোল উত্তরের বিধায়ক ঘটনাস্থলে এসে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে, এই ঘটনায় যারা জড়িত, তাদের কাউকেই ছাড়া হবে না। অঙ্কুর রায়ের দাবি, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং দোষীরা আইন অনুযায়ী কঠোর শাস্তি পাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *