সকালের বাজারে রাস্তা দখল করে ব্যবসার জেরে বাড়ছে যানজট, দ্রুত সমাধানে প্রশাসন ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগ

Publicnewz Asansol -আসানসোল শহরের অন্যতম জ্বলন্ত সমস্যা—যানজট ও বাজার এলাকায় অস্বচ্ছতা দূর করতে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শহরের বিভিন্ন বাজার এলাকায় ভোরবেলা রাস্তার দু’ধারে ফল, সবজি ও মাছের বাজার বসার ফলে তৈরি হওয়া সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ট্রাফিক বিভাগের শীর্ষ আধিকারিক জানান, বর্তমানে শহরের বিভিন্ন বাজার এলাকায় রাস্তার দু’পাশে অস্থায়ীভাবে ফল, সবজি ও মাছের বাজার বসায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাজারের বর্জ্য জমে শহরের পরিচ্ছন্নতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানে উপস্থিত সকলের মতামত চাওয়া হয়।
আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জানানো হয়, ফল, সবজি ও মাছের জন্য পৃথক পাইকারি বাজারের পরিকাঠামো ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। যত দ্রুত ব্যবসায়ীদের সেখানে স্থানান্তর করা সম্ভব হবে, তত দ্রুত শহরের যানবাহন চলাচল স্বাভাবিক হবে এবং শহর আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধি, পুরসভার আধিকারিক এবং ফল ব্যবসায়ীরাও এই প্রস্তাবে সমর্থন জানান। আলোচনার শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং খুব শীঘ্রই ফল, সবজি ও মাছ ব্যবসায়ীদের পাইকারি বাজারে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়াও শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, পার্কিং বা যান চলাচল সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা প্রশাসনের কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এই বৈঠকে প্রশাসনিক আধিকারিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, পুরসভার আধিকারিক এবং বিভিন্ন বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *