Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজ আসানসোল:– সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। শাসক দল আবারও বাংলায় ক্ষমতায় আসতে এখন থেকে কোমর বেঁধে ময়দানে নেমেছে। একেবারে প্রাথমিক স্তরে শাসক দলের লক্ষ্য ” ভোটার তালিকা “। শাসক দল ইতিমধ্যেই অভিযোগ তুলে দাবি করেছে যে, বিজেপি অন্য সব রাজ্যের মতো ভোটার তালিকায় কারসাজি করতে পারে এই বাংলায়। তাই তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক উদ্যোগ নিয়েছে। গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে ভোট রক্ষা কর্মসূচি। বার করা হয়েছে একটি এ্যাপও।সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা যাচাই ও সচেতনতার জন্য রবীন্দ্র ভবনে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক , মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী অংশগ্রহণ করেন।কর্মসূচিতে কলকাতা থেকে আসা আইপ্যাক (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি)-এর প্রতিনিধিরা তৃণমূল নেতা ও কর্মীদের ভোটার তালিকা যাচাইয়ের জন্য আধুনিক অ্যাপ, ডেটা মনিটরিং প্রযুক্তি এবং ডিজিটাল যাচাইকরণ সরঞ্জাম ব্যবহারের পদ্ধতি শেখান। কর্মীদের এটাও শেখানো হয় যে কিভাবে জাল ভোটারদের নাম চিহ্নিত করতে হয় এবং সেগুলি নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করতে হবে।মন্ত্রী সহ অন্য বক্তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তারা নিজ নিজ এলাকায় ভোটার তালিকার খুব ভালো করে পরীক্ষা এবং জাল বা ভুয়ো ভোটারদের চিহ্নিত করুন। আগামী সপ্তাহ থেকে বুথ ও ওয়ার্ড স্তরে নিয়মিত নজরদারি শুরু হবে। স্থানীয় তৃণমূল কর্মীরা এর মধ্যে বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন। যাতে আসন্ন বিধান সভা নির্বাচনের আগে ভোটার তালিকার সমস্ত ত্রুটি সংশোধন করা যায়।এই কর্মসূচি কেবল মাত্র ভোটার তালিকার নির্ভরযোগ্যতা বাড়াবে না, বরং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করবে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য , বিজেপি নেতারা ইতিমধ্যেই এই অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও, শাসক দলের নেতারা বিজেপির এই প্রশ্নে গুরুত্ব দিতে নারাজ। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation ছাই বহনকারী ডাম্পার চলাচলে ছড়াচ্ছে দূষণ, কুলটিতে অতিষ্ঠ বাসিন্দাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ…………. কুলটি, ১৭ এপ্রিলঃ প্রয়াত আসানসোল শিল্পাঞ্চলের প্রবীণ সাহিত্যিক ডঃ রামদুলাল বসু……………..রানিগঞ্জ, ২০ এপ্রিল: