Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজ আসানসোল/রানীগঞ্জ /:–আসানসোল শিল্পাঞ্চলের সাহিত্য জগতে নক্ষত্র পতন। রবিবার সকালে প্রয়াত হলেন পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বাসিন্দা বিশিষ্ট লেখক, রবীন্দ্র গবেষক ও অধ্যাপক ডঃ রাম দুলাল বসু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তার প্রয়াণে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি এদিন রানিগঞ্জের শিশুবাগানে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত বসু আসানসোল বাংলা একাডেমির প্রাক্তন সভাপতি ছিলেন।ডঃ বসু রানিগঞ্জে ত্রিবেণী দেবী ভালোটিয়া বা টিডিবি কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে গবেষণার জন্য শিক্ষা মহলে সুপরিচিত হন। একইসাথে তিনি আসানসোল বাংলা আকাদেমির প্রথম সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। যা তার সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম প্রমাণ। তার রচনা ও গবেষণা বাংলা সাহিত্যে এক অমূল্য অবদান রেখেছে। যা আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।রানিগঞ্জের পাশাপাশি আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের বিভিন্ন সাহিত্য সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শিশুবাগানে তাঁর বাসভবনে এসে শেষ শ্রদ্ধা জানান। এক বিবৃতিতে বলা হয়েছে , “ ডঃ বসুর প্রয়াণে আমরা একজন মহান শিক্ষক, গবেষক ও সাহিত্যিককে হারালাম। তার অবদান চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবে।”ডঃ রাম দুলাল বসুর আত্মার শান্তি কামনা করে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাহিত্যপ্রেমীরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। তার পরিবার প্রতি সমবেদনা জানানো হয়েছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation আসানসোল উত্তর বিধানসভা / ভোটার তালিকা যাচাই ও সচেতনতায় তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষণ কর্মসূচি…….…….আসানসোল, ২০ এপ্রিল: ২০২৬ আসানসোলে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্মেলন………….আসানসোল, ২০ এপ্রিলঃ