Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ পূর্ব বর্ধমানের:– দুর্গা পুজোর শেষ দিনে, দুর্গা মন্দিরে চুরি। কেতুগ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। গত কয়েকদিন ধরে উৎসব মুখরিত হয়ে রয়েছে আপামর বাঙালি। কিন্তু এরই মধ্যে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চ্যাটার্জী বাড়ীর দুর্গা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা যায় আজ ভোর বেলায় পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জী এই বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তারপর বিষয়টি জানাজানি হতেই মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গতকাল রাত্রি ১ টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে এবং দেবী প্রতিমার সমস্ত অলঙ্কার খুলতে দেখা যায়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় সমস্ত দেবদেবীর প্রতিমার গায়ের গহনাই চুরি হয়ে গেছে যার বাজার মূল্য আনুমানিক ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। এই বিষয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation হিন্দি সংস্কৃত মঞ্চের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টা নাগাদ রাবণ দহন অনুষ্ঠানের আয়োজন করা হয় পানাগড় বাজার লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে দুর্গাপুরের বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের সামনের রাস্তায় একটি চার চাকার গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।