Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:–পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও কুলটি বিধানসভার নির্বাচনী তালিকার ( ইলেকট্রল রোল) ২০২৫ র প্রাক-সংশোধন ( প্রি রিভিশন) সংক্রান্ত বিষয়ে শুক্রবার একটি সর্বদলীয় বৈঠক বা অল পলিটিকাল পার্টি মিটিং হয়। আসানসোলের মহকুমাশাসকের ( সদর) দপ্তরের কনফারেন্স রুমে হওয়া রাজনৈতিক দলের এই বৈঠকে সভাপতিত্ব করেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন অন্যান্যরা আধিকারিকরা। নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে ছিলেন। নির্বাচনী তালিকা নিয়ে কি করণীয় তা এদিনের বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোকপাত করা হয়েছে বলে মহকুমাশাসক (সদর) জানিয়েছেন। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation রবিবার থেকে চালু / পূর্ব রেলের আসানসোল ডিভিশন পাচ্ছে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেস দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক