Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী সালানপুর:-সালানপুর ব্লক জুড়ে শুক্রবার দিন সমষ্টি উন্নয়ন কার্যালয় থেকে শুরু করে সালানপুর ব্লকের সমস্ত সরকারি অফিস ও গ্রাম পঞ্চায়েত গুলিতে অনুষ্ঠিত হলো স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের।এদিন নিজের অফিস চত্বরে ঝাঁটা হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ সমস্ত দপ্তরের আধিকারিকরা। এদিন বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান আজ সমস্ত সরকারি দপ্তর,গ্রাম পঞ্চায়েত গুলি মিলে নিজেদের অফিস চত্বর ও আশেপাশে জমে থাকা নোংরা আবর্জনা গুলি পরিষ্কার করলাম।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষদের একটাই বার্তা দেওয়া হলো নিজেদের এলাকায় জমে থাকা নোংরা আবর্জনা গুলি পঞ্চায়েত ও ব্লক পরিস্কার করবেই।কিন্তু নিজেরাও এগিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করুন।সাধারণ মানুষদের সচেতন করতেই স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের আয়োজন করা হলো। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক সালানপুর ব্লকের রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করলেন