0Shares

পাবলিক নিউজঃ আসানসোল: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভার ৮১ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দির সংলগ্ন লোকনাথ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পার্ক চত্বরে মোট ৩১টি ফল ও ফুলের গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে অতিথিদের সহ সকলের মধ্যে চকোলেট বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে এক বিশেষ আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
এই উদ্যোগে গাছ প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় Burnpur Sankalpa Welfare Foundation।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Bappa Chatterjee, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি কমিটির বিশেষ সদস্য ও আসানসোল জেলার প্রাক্তন বিজেপি সভাপতি, প্রবীণ নেতা Sadhan Chakraborty, শক্তিকেন্দ্র প্রমুখ Deepa Ghosh, বুথ সভাপতি Jeet Aich, এছাড়াও পূর্ণিমা দাস, কৃষ্ণ বর্মা, রাজু সিং, রীতেশ পাণ্ডে, দীপঙ্কর ব্যানার্জী, গণেশ মাড্ডি এবং পুরনাহাট নতুন পল্লীর বহু বাসিন্দা।
উপস্থিত সকলেই পরিবেশ রক্ষায় আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *