Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– দাঁড়িয়ে থাকা ট্রাকের কেবিনে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘটলো। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে এলাকায় পৌঁছান দমকলকর্মীরা। বেশ কিছুক্ষনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসেন। ঘটনা প্রসঙ্গে জানা গেছে , সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশড়া মোড়ের কাছে রানিগঞ্জ স্কোয়ারে এক টায়ার গোডাউনে টায়ার আনলোড করে দাঁড়িয়ে ছিলো একটি ট্রাক। দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের কেবিনের সামনের অংশে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের কেবিনের সর্বত্র। তা দেখে ট্রাকের চালক আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সেই আগুন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় ট্রাকের চালক অল্পবিস্তর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে পাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। পাশাপাশি এই ঘটনার খবর দেওয়া হয় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়িতে। পুলিশ দ্রুত এই ঘটনার খবর রানিগঞ্জ ফায়ার ব্রিগেডে জানায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকলকর্মীরা। তবে তারই আগে দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়াশ কেবিন ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি সেই আগুন ট্রাকের সামনের দুটি চাকাও গ্রাস করে। সামনের দুই চাকা সজোরে বিস্ফোরণ করে উড়ে যায়। আশেপাশে থাকা মানুষজন এই ঘটনায় অনেকটাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এই আগুন ট্রাকের পিছনে ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীরা দ্রুত আগুন নেভাতে তৎপর হন। তবে কোথা থেকে ঐ টায়ার ভর্তি ট্রাক সেখানে এসেছিল ও কি কারনেই বা সেই ট্রাকের কেবিনে আগুন লাগে, তা ট্রাকের চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায়, সে সম্পর্কে কেউই কোন সদুত্তর দিতে পারেননি।তবে ট্রাকের আগুন অন্য কোথাও ছড়িয়ে আগেই দমকলকর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলায় আশেপাশের এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো, তা বলাই যেতে পারে।দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, কোনভাবে শট সার্কিট থেকে ট্রাকের কেবিনে আগুন লেগে থাকতে পারে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation आज चित्तरंजन लोको वर्क्स कारखाने के सामने बांग्ला पोखो की तरफ से विरोध प्रदर्शन किया गया রানিগঞ্জের দুটি জায়গায় পুলিশের অভিযান / আট সশস্ত্র দূষ্কৃতিকে গ্রেফতার