ব্যবসায়িক পরিকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনারানিগঞ্জ বিধানসভা এলাকার বাণিজ্য ও ব্যবসার উন্নয়ন সহ এলাকার সার্বিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে রানিগঞ্জের বিধায়কের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলাকার ব্যবসায়িক পরিবেশকে আরও শক্তিশালী করা, পরিকাঠামোর উন্নয়ন এবং ব্যবসায়ী মহলের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এই উপলক্ষে আসানসোল মহকুমা মার্বেল ও হার্ডওয়্যার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিধায়ককে ফুলের তোড়া, স্মারক, মিষ্টি এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিধায়কের ইতিবাচক মনোভাব, মূল্যবান পরামর্শ এবং অঙ্গীকারকে তারা সাধুবাদ জানিয়েছেন।বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুভাষ রায়, বিমান সাহা, অঙ্কিত সিংহল, বিবেক সাতনালিকা, অনুপ খান, নীতেন প্যাটেল এবং আসিফ দা সহ অন্যান্য সদস্যরা।আসানসোল মহকুমা মার্বেল ও হার্ডওয়্যার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এলাকার উন্নয়নের স্বার্থে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে। Post navigation रानीगंज के विकास और व्यापारिक मुद्दों पर विधायक के साथ हुई अहम बैठक सवा लाख हनुमान चालीसा पाठ से भक्तिमय हुआ आसनसोल, हजारों श्रद्धालुओं की उमड़ रही भीड़