Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ মাইথন:– মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ একই থাকলো। তবে শুক্রবার পাঞ্চেত থেকে শুক্রবার আরো কিছুটা বাড়ালো ডিভিআরআরসি বা দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি। বৃহস্পতিবারের মতো এদিন দুপুরের পর থেকে ৬ হাজার কিউসেক করে জল ছাড়া হচ্ছে। যদিও, পাঞ্চেত থেকে এদিন জল ছাড়ার পরিমাণ বেশ কিছুটা বাড়িয়ে ২৭ হাজার কিউসেক করা হয়েছে।এই নিয়ে এদিন ডিভিআরআরসির সদস্য সচিব শশী রাকেশ বলেন, এদিন দুপুর সাড়ে বারোটা থেকে দুই জলাধার মিলিয়ে মোট ৩৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে দুই জায়গা থেকে মোট ২২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিলো। বিকেল পাঁচটার সময় মাইথনের জল ছাড়ার পরিমাণ বাড়ানো না হলেও, পাঞ্চেত থেকে সকালের থেকে ৪ হাজার বাড়িয়ে ২০ হাজার কিউসেক করা হয়েছে। সবমিলিয়ে বৃহস্পতিবার বিকেলে ২৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সেদিক থেকে এদিন ৭ হাজার কিউসেক বেশি জল ছাড়া হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত এই পরিমাণ জলই আপাততঃ ছাড়া হবে। ডিভিসি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাইথনের জলস্তর ৪৮৭ ফুট ও পাঞ্চেতে ৪১৭ ফুটে রয়েছে। মাইথনের বিপদসীমা হলো ৪৯৫ ফুট ও পাঞ্চেতের বিপদসীমা হলো ৪২৫ ফুট। অর্থাৎ এই মুহুর্তে এই মুহুর্তে দুই জলাধারের জল বিপদসীমার ৮ ফুটের নিচে জলস্তর রয়েছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation आसनसोल नगर निगम में आज मेयर विधान उपाध्याय के चेंबर में पश्चिम बंगाल राज्य बिजली विभाग के अधिकारियों के साथ मेयर ने एक बैठक की। आसनसोल नगर निगम क्षेत्र के विकास को लेकर आज मेयर विधान उपाध्याय के नेतृत्व में निगम की तरफ से भगत सिंह मोड सेन रेले इलाके का दौरा किया गया।