আলোক চক্রবর্তী আসানসোল :-আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম প্রতিষ্ঠা দিবসে সাইবার এবং ডিডি দপ্তরের অভূতপূর্ব সাফল্য দূর্গাপুরের সিটি সেন্টার থেকে এক ভাড়া বাড়ীতে অবৈধভাবে কল সেন্টার চালানোর অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি দপ্তরের আধিকারিকরা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ জানান গোপন সূত্রে খবর পেয়ে দূর্গাপুরের সিটি সেন্টারে একটা বাড়ীতে হানা দিয়ে ডিডি দপ্তরের আধিকারিকদের তাদের কাজকর্ম সম্বন্ধে জিজ্ঞেস করাতে তারা অসংলগ্ন কথাবার্তা বলাতে সন্দেহ হওয়াতে জানা যায় তারা একটা কল সেন্টার চালায় মূলত বিদেশি নাগরিকদের এ্যান্টি ভাইরাস এ্যাপ সম্বন্ধে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে পেমেন্ট আদায় করতো যেহেতু বিদেশের ব্যাপার সে দেশের আইন বা ডিডি দপ্তরের পক্ষে প্রতারকদের খোঁজা মুশকিল। সাইবার ক্রাইম দপ্তর বাড়ী থেকে ১২ টা ল্যাপটপ, ১৩ টা মোবাইল, ৬ টা হেডফোন সহ ১৩ জনকে গ্রেপ্তার করে বুধবার আসানসোল আদালতে পেশ করলে ৬ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ তাদের কাছ থেকে আরো বিশদভাবে জানার জন্য। তবে ধৃতরা সবাই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের মধ্যে গৌরব বিশওয়াল, ইয়াসির আইযুব, মহঃ আজহারউদ্দীন, আবদুল হোসেন, নাসিফ ইসলাম, রাহুল বাহেদি, অঙ্কিত স, শেখ সাদ, মহঃ কাইয়েফ, আনন্দ সাউ, আয়ান আলি, আনন আফজল, শেখ সোয়াব আলি বলে জানান ডিসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *