0Shares

পাবলিক নিউজঃ আসানসোল :- সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি বাপ্পা মুখার্জি অবৈধভাবে বালি, কয়লা, লোহা ও জমি মাফিয়াদের সাথে যুক্ত এবং তাদের কাছ থেকে মাসোহারা পান এই নিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সই করা চিঠি ভাইরাল হয়ে গেলে বৃহস্পতিবার সকালে আসানসোলে বিজেপির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি বাপ্পা মুখার্জি সাংবাদিক সম্মেলনে কার্যত চিঠির অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনা তৃণমূল কংগ্রেসের চক্রান্তের বলে অভিযোগ করেন। তিনি জানান পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত বিজেপির কর্মকর্তাদের কঠীন পরীক্ষা দিয়ে আসতে হয় তারা কেউ কোন মাফিয়াদের সাথে কোনভাবে জড়িত নয় এবং প্রমাণিত হলে দল তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে। জেলার সম্পাদক প্রতিমা বাউড়ী জানান তিনি অভিযোগের চিঠি পেয়েছিল এবং আশ্চর্যজনক ভাবে সেখানে তার করা সই নকল বলে দাবি করলেন এবং এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করার জন্য উচ্চ পর্যায়ে জানিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *