0Shares

Public Newz Asansol:-বার্নপুর শিল্পাঞ্চলের মিনি মার্কেটকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহে বাজার কার্যালয় দখলমুক্ত করার দাবি জানাল বিজেপি নেতৃত্ব। অভিযোগ, গত ৪ তারিখে পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার পর কিছু ‘নব্য বিজেপি’ কর্মী, যারা সম্প্রতি অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তারা জোরপূর্বক মিনি মার্কেটের বাজার কার্যালয় দখল করে নেন।
স্থানীয় দোকানদাররা বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানান। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্ব, বিধায়ক ও নগর উন্নয়ন মন্ত্রী Agnimitra Paul এবং জেলা সভাপতি Debtanu Bhattacharya-এর নজরে আনা হয় বলে দাবি করা হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির নাম ব্যবহার করে কোনও ধরনের দখলদারি বা জবরদখল বরদাস্ত করা হবে না। বাজার, বাসস্ট্যান্ড, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির কিংবা অন্য কোনও সামাজিক পরিকাঠামোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার বার্তাও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় বিজেপি ও ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর একটি প্রতিনিধি দল বাজারের দোকানদারদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং সর্বসম্মতিক্রমে সংশ্লিষ্ট কার্যালয়টি দখলমুক্ত করে বিএমএসের হাতে চাবি তুলে দেওয়া হয় বলে জানানো হয়েছে।
আগামী দিনে বাজারের ব্যবসায়ীদের নিয়ে একটি নতুন বাজার কমিটি গঠন করা হবে। বিএমএসের তত্ত্বাবধানে সেই কমিটি বাজারের সার্বিক পরিচালনা ও উন্নয়নের কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *