Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ আসানসোল :- আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অজয় নদী থেকে বালি তুলে পাচারের সময় হাতেনাতে পাকড়াও করলো তিনটি ট্রাক্টরকে। গ্রেফতার করা হয় তিনটি ট্রাক্টরের তিন চালককে।জানা গেছে, বৃহস্পতিবার রাতে বারাবনি থানার পুলিশ কাপিষ্ঠা – জামগ্রাম রাস্তায় অন্য দিনের মতো টহল দিচ্ছিলো। সেই সময় তিনটি ট্রাক্টর বালি বোঝাই করে অজয় নদী থেকে রাস্তায় উঠে। পুলিশ হাতেনাতে ধরে বালি বোঝাই তিনটি ট্রাক্টরকে।পুলিশ ট্রাক্টরের চালকদের কাছ থেকে সেই বালির বৈধ চালান দেখতে চায়। কিন্তু তারা পুলিশকে বালির জন্য বৈধ চালান দেখাতে পারেনি। এরপর তিনজন চালককে পুলিশ গ্রেফতার করে বারাবনি থানায় নিয়ে আসা হয়। একইভাবে বালি বোঝাই তিনটি ট্রাক্টরকে পুলিশ হেফাজতে নেয়।শুক্রবার সকালে ধৃত তিন চালককে আসানসোল আদালতে তোলা হয়। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation রানিগঞ্জের গ্রামে পানীয়জলের সমস্যা নিয়ে সরব বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোলে রাজ্য পুলিশের এসটিএফের হানা / তিনটি পিস্তল সহ ধৃত ১