Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবারের এই ঘটনায় আসানসোলের বারাবনি থানার কাশিডাঙ্গার নুনিয়া পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ দায়ের হওয়ার পরেই বারাবনি থানার পুলিশ রাকেশ পাসোয়ান নামে ঐ যুবককে গ্রেফতার করে।পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার গিরমিন্টের এক মহিলা বারাবনি থানায় অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেন, বারাবনির কাশিডাঙ্গার নুনিয়া পাড়ার বাসিন্দা বছর ২৫ র রাকেশ পাসোয়ান নামক এক যুবক বাড়ির সামনে তার সঙ্গে অভব্য আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেছে। এই অভিযোগ পাওয়ার সাথে সাথে বারাবনি থানার পুলিশ রাকেশ পাসোয়ানকে গ্রেফতার করে। ধৃতর বিরুদ্ধে পুলিশ বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা করেছে। পুলিশ পরে মহিলার হাসপাতালে মেডিকেল পরীক্ষা করায়।অন্য দিকে, শুক্রবার সকালে ধৃত রাকেশ পাসোয়ানকে আসানসোল আদালতে পাঠায় বারাবনি থানার পুলিশ। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation পান্ডবেশ্বরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধনে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৪৩ জন কর্মীর বেতন বন্ধ করার প্রতিবাদ / বারাবনির রেলওয়ে সাইডিংয়ে সিটুর বিক্ষোভ, গণডেপুটেশন , বারাবনি,