0Shares

পাবলিক নিউজঃ আসানসোল:– ভীন রাজ্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য চড়ালো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসার ক্যানেলপার এলাকায়। মৃত শ্রমিকের নাম সতীশ মন্ডল (৩৩)। খুনের অভিযোগ তুলে দেহ ফিরিয়ে আনার দাবি নিয়ে কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃত শ্রমিকের স্ত্রী জ্যোৎস্না মন্ডল ও তার পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে কাঁকসা থানা এলাকার বাসিন্দা এক ঠিকাদারের সাথে সতীশ মন্ডল পরিযায়ী শ্রমিক হিসেবে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজ করতেন । গত কালি পুজোর পর সে ছুটি কাটিয়ে ব্যাঙ্গালোরে কাজে যোগ দিয়েছিল। গত রবিবার সকালে কাঁকসার ক্যানেলপাড়ের বাড়িতে ঠিকাদার ফোন করে মৃত্যুর খবর জানায়।পাশাপশি পরিবারের সদস্যদের ব্যাঙ্গালোরে গিয়ে দেহ নিয়ে আসতে বলা হয়। পরিবার সূত্রে আরো জানা গেছে, কাজের সূত্রে ব্যাঙ্গালোরে যে ঘরে তিনি থাকতেন, সেই ঘরের বিছানায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সেখানকার থানার পুলিশ।
স্ত্রী জানান, শনিবার রাতে ফোনে কথা হয় স্বামীর সঙ্গে। তারপর রবিবারে মৃত্যর খবর দেওয়া হয়। তার ও পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের পর থেকে তার মোবাইল ফোন পাওয়া যায় নি। এদিন সন্ধ্যায় সতীশের দেহ ফিরিয়ে আনতে ও দোষীদের শাস্তির দাবিতে গোটা পরিবার কাঁকসা থানার দ্বারস্থ হন।
পুলিশ জানায়, ঐ যুবকের পরিবারের তরফে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। ঐ রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *