Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল রামকৃষ্ণ মিশনের অভিনব উদ্যোগ গরীব মহিলাদের শাড়ী বিতরণ করা হলো আসানসোল রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে। রবিবার সকালে আসানসোল রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে গরীব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সমপ্তানন্দ জী মহারাজ। উপস্থিত অমরনাথ চ্যাটার্জী জানার ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদার বাণী পূজোর সময় সবাই নতুন বস্ত্র পরিধান করবে সেই বাণী অনুযায়ী আসানসোল রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে গরীব মানুষদের বস্ত্র বিতরণ করা হয়েছে। রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমপ্তানন্দজী মহারাজ জানান অপেক্ষাকৃত পয়সাওয়ালারা পূজোর সময় নতুন জামাকাপড় কিনতে পারে কিন্তু গরীব মহিলাদের নতুন শাড়ী কেনার পয়সা পর্যন্ত থাকে না, মা সারদা দেবীর ইচ্ছে ছিল পূজোর সময় সব গরীব মানুষদের মুখে হাসি ফোটাতে হবে তাদের নতুন বস্ত্র পরিধান করাতে হবে তবেই দূর্গাপূজার আনন্দ। রামকৃষ্ণ মিশন আশ্রমের শুভানুধ্যায়ীদের সাহায্যে ২০০০ গরীব মহিলাদের নতুন শাড়ী বিতরণ করা হলো। বস্ত্র পেয়ে গরীর মহিলারা খুব খুশী হয়েছেন। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation স্ত্রী কে খুন করে স্বামী আত্মঘাতী। কুলটি থানার পক্ষ থেকে বিভিন্ন দুর্গাপূজা কমিটিদের পুরস্কার বিতরণ।