Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ আসানসোল/ভারত সুহল,জার্মানি: ১৬ থেকে ২৮ জুন পর্যন্ত জার্মানির সুহলে অনুষ্ঠিত জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের তরুণ শুটার অভিনব শ ও সম্ভাবী। মিক্সড টিম ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে তাঁরা শুধু স্বর্ণপদকই জিতলেন না, গড়লেন নতুন বিশ্বরেকর্ডও।যোগ্যতা পর্বে ভারতীয় জুটি ৬৩৪.৬ স্কোর করে ফাইনালে ওঠেন। এরপর ফাইনালে জার্মানি ও নরওয়েকে অনেকটা পিছনে ফেলে ৫০৫.৮ পয়েন্ট সংগ্রহ করে আগের ৪৯৯.৯ পয়েন্টের বিশ্বরেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেন।সোনা জয়ের পর অভিনব শ বলেন, “আমি পুরোপুরি নিজের ছন্দে ছিলাম। ব্যক্তিগত ইভেন্টে আমি এবং সম্ভাবী দু’জনেই যোগ্যতা অর্জন করলেও শুটিং কিটের কঠোর নিয়মের কারণে আমাদের অযোগ্য ঘোষণা করা হয়েছিল। রবিবার কিটের কারণে দুটি পদক হাতছাড়া হওয়ার পর আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক ছাড়া অন্য কিছু গ্রহণ করব না।”অভিনবের এই ঐতিহাসিক সাফল্যে তাঁকে ফোন করে অভিনন্দন জানান ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি. কে. ধল। তিনি বলেন, “অভিনব প্রকৃত অর্থেই একজন চ্যাম্পিয়ন। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতের জন্য স্বর্ণপদক জয় করেছে। আমরা ওর জন্য গর্বিত।”এছাড়াও অভিনবের স্কুলের অধ্যক্ষ রবি ভিক্টর বলেন, “অভিনব আবারও নিজের মুকুটে সাফল্যের নতুন পালক যোগ করল। তার এই কৃতিত্বে আমরা অত্যন্ত গর্বিত।” Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation विश्व जूनियर शूटिंग चैंपियनशिप: अभिनव शॉ और संभवी ने बनाया नया विश्व रिकॉर्ड, भारत को दिलाया स्वर्ण पदक