Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজ ডেস্ক আসানসোল -: বিস্তীর্ণ এলাকায় তীব্র পানীয়জলের সংকট। সেই সংকটে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রবিবার সকালে আসানসোলের জামুড়িয়ার কুনুস্তোরিয়া এলাকার কাঁটা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিপুল সংখ্যায় মহিলা-সহ এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে পানীয়জলের দাবিতে স্লোগান তোলেন। এই বিক্ষোভকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যহত হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এলাকায় আসে।বিক্ষোভকারীদের দাবি ও অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় চরম জল সংকট দেখা দিয়েছে। আগে যেখানে নিয়মিত জল পাওয়া যেতো , এখন সেখানে পানীয়জল সরবরাহ অনিয়মিত ও অপ্রতুল। অনেক সময় তো টানা কয়েক দিন জল বন্ধ থাকে। ফলে পানীয়জলের অভাবে নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।এই অবরোধের জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেয় যে, পানীয়জলের সমস্যার সমাধান দ্রুত করা হবে। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়কে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation AMC बोर्ड मीटिंग में भ्रष्टाचार के मोर्चे पर अपने ही बोर्ड को घेरा तृणमूल पार्षद ने, आरएसपी – पार्किंग की मांगी जांच এসআইআর নিয়ে জোর তৎপরতা শাসক দলের অন্দরে / ইনুমেরেশন ফর্ম পূরণে নজর দিতে বিএলওদের বার্তা নেতৃত্বর…………… আসানসোল, ২ নভেম্বরঃ