Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ আসানসোল:– নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসারত এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হলো। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। আসানসোলের সালানপুর থানার অরবিন্দ পল্লীর বাসিন্দা মৃত যুবকের নাম সুজয় দাস (৩৩)। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুরের বাসিন্দা সুজয় দাস অতিরিক্ত নেশা করতো। সেই কারণে সে মানসিক ভাবেও অসুস্থ হয়ে পড়েছিলো। যে কারণে বাড়ির লোকেরা তাকে চলতি বছরের ১১ মার্চ “কুলটি ফ্রীডোম ফাউন্ডেশন ” নামে একটি নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে তিনি বৃহস্পতিবার শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। কেন্দ্রের তরফে সেখানে চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু শুক্রবার রাতে সে আরো অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে কেন্দ্রের কর্মীরা তাকে কুলটির শাঁকতোড়িয়ায় ইসিএলের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।কুলটি থানার পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পেলে জানা যাবে না যে, ঠিক কি কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে উলটানো চারচাকা গাড়ি, অল্পের জন্যে রক্ষা চালক ও যাত্রীর। आसनसोल मार्बल एंड हार्डवेयर एसोसिएशन द्वारा मिलन समारोह का आयोजन