Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ ডেস্ক সালানপুর:-সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গন ওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবেঢাড়াসপুর শীতলা মন্দির সংলগ্ন ১৯৯ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে পুষ্টি দিবস পালন করা হয়।যেখানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।রাজ্য সরকারের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন আলোচনা করেন।তাছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে একটি রেলি বের করা হয়।এই পুষ্টি দিবসে পুষ্টি নিয়ে আলোচনা করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার সহ আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। বিধায়ক খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যেকোনো খাদ্যে পুষ্টি রয়েছে।তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয়। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জেলা পরিষদ সদস্য বেবি মন্ডল,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার তপতি লায়ক, পামলি সরকার,কল্যা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation সালানপুর ব্লকে অনুষ্ঠিত হলো ঘাটোয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন