Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজঃ আসানসোল:– ইসিএলের বিভিন্ন এরিয়ার কোলিয়ারি এলাকা থেকে আবারও নতুন করে কয়লা চুরির অভিযোগ উঠছে। ঠিক তখনই ইসিএলের নিরাপত্তাকর্মী এবং সিআইএসএফের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা এরিয়ার বনবহাল ফাঁড়ি এলাকায় একটি ইটভাটা থেকে ৩৮১ টন অবৈধ কয়লা উদ্ধার করলো।ইসিএলের নিরাপত্তা আধিকারিকের দায়িত্বে থাকা মেজর শরদিন্দু তেওয়ারি বলেন, আটক করা ঐ কয়লা কেন্দা এরিয়ার ছোড়া কয়লাখনির ১০ নম্বর পিটে নিয়ে আসা হয়েছে। এই বিষয় বুধবারই পুলিশের কাছেও একটি নির্দিষ্ট অভিযোগ জানানো হয়েছে।কেন্দা এরিয়ার ইসিএলের সিকিউরিটি ইনচার্জ অশোক দাস বলেন, আমাদের কাছে নির্দিষ্ট করে খবর ছিল এই এরিয়ার মধ্যেই একটি ইটভাটায় প্রচুর পরিমাণ কয়লা মজুদ করা হয়েছে। সেখানে সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীরা বুধবার অভিযান চালান। মালিকের কাছে কয়লার কাগজ দেখতে চাওয়া হয়। নিরাপত্তা রক্ষী এবং সিআইএসএফকে ইটভাটায় মোতায়েন করা হয়। ২৪ ঘন্টা পরেও তারা কয়লার কাগজ দেখাতে না পারায় সেখান থেকে ঐ কয়লা তুলে আনা হয়েছে। সেই কয়লা ছোড়া কয়লা খনিতে রাখা হয়েছে। ঐ ইটভাটার নামে অন্ডাল থানায় অভিযোগ জানানো হয়েছ। আশা করি, পুলিশ ইসিএলের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, ইসিএলের তরফে কয়লা নিয়ে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation सामाजिक संस्था अनमोल की तरफ से आज आसनसोल नगर निगम के 30 नंबर वार्ड अंतर्गत डिपो पड़ा इलाके में स्थित राज्य सरकार द्वारा बनाए गए बेघर लोगों के आशियाने में कंबल वितरण किया गया আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়কের উদ্যোগ / রেলের বরাদ্দ ১৩.৭৬ কোটি / বার্নপুরের লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস তৈরির কাজ শুরু……