0Shares

দুই বিভাগে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও চিন্তাশক্তি বৃদ্ধির উদ্যোগ স্কুলের

পাবলিক নিউজঃ অন্ডাল: ২২ জুলাই:- ইন্টারন্যাশনাল চেস ডে উপলক্ষে অন্ডাল উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর মজুমদার-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই ধরনের দাবা প্রতিযোগিতা অন্ডাল উচ্চ বিদ্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত হল। প্রতিযোগিতাটি দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়।
প্রথম গ্রুপে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৪ জন ছাত্র অংশগ্রহণ করে। দ্বিতীয় গ্রুপে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১২ জন ছাত্র এবং ২ জন ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়।
পুরো প্রতিযোগিতাটি পরিচালনা করেন বিদ্যালয়ের আইসিটি কম্পিউটার শিক্ষক সৌরভ সরকার। ছাত্রছাত্রীদের মধ্যে দাবার প্রতি আগ্রহ তৈরি করা, মনোযোগ বৃদ্ধি এবং চিন্তাশক্তির বিকাশ ঘটানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *