Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার জিটি রোডের বড় বাজারের মধ্যে আসানসোল মাছ বাজার পরিদর্শন করেন। পুর চেয়ারম্যানের সঙ্গে আসানসোল মাছ ব্যবসায়ী সমিতির মহঃ শাহজাদ, সংগঠনের অন্য সদস্য, আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার, কর্মী ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মাছের বাজার পরিদর্শন করার সময় বাজারের ব্যবসায়ী ও সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। পরে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এদিন আমি মাছ বাজার পরিদর্শনে এসেছিলাম। এখানকার মানুষ ও ব্যবসায়ীদের সমস্যার কথা জানলাম। তিনি আরো বলেন, এখানে একটি ১০০ বছরের পুরনো ভবনের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যারা বাজারে আছেন বা যারা যাতায়াত করেন, তারাও বিপদে পড়তে পারেন। চেয়ারম্যান বলেন, গোটা বিষয়টি মাথায় রেখে খুব শিগগিরই এসব ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহঃ শাহজাদ এ সম্পর্কে বলেন, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল পুরনিগমের একটি দল মাছের বাজার পরিদর্শন করেছে। তারা এখানকার মানুষদের সমস্যাগুলি খতিয়ে দেখেছেব। এখানে ড্রেনের সমস্যাও রয়েছে। যে কারণে জল নিকাশিতে সমস্যা হচ্ছে। অমরনাথ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সমস্ত সমস্যার সমাধান করা হবে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation আসানসোল পুরনিগমের ৯৪ নং ওয়ার্ডে পানীয়জলের সমস্যা / মেয়রের দ্বারস্থ বাসিন্দারা বৃহস্পতিবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবসের দিন শিক্ষক দিবস উপলক্ষ্যে এলাকার শিক্ষকদের সম্বর্ধনা দিল ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা।