Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Publicnewz আসানসোল, ১৭ জুন: আসানসোল পুরনিগমের (এএমসি) প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, পুরসচিব কৃষ্ণেন্দু কুমার মণ্ডলকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের (সিএমও) গ্রিভান্স রিড্রেসাল সেলে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে আসানসোল পুরনিগমের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন অমিত শেঠ।রাজ্য সরকারের জারি করা নির্দেশে জানানো হয়েছে, কৃষ্ণেন্দু কুমার মণ্ডল এবার মুখ্যমন্ত্রীর অভিযোগ নিষ্পত্তি (গ্রিভান্স রিড্রেসাল) সেলে নতুন দায়িত্ব পালন করবেন। আসানসোল পুরনিগমে কর্মরত থাকাকালীন তিনি একাধিক প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।অন্যদিকে, নতুন পুরসচিব হিসেবে অমিত শেঠের নিয়োগে প্রশাসনিক কাজে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন পুর আধিকারিক ও কর্মচারীরা। তাঁকে স্বাগত জানিয়ে সকলেই নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা জানিয়েছেন।এই প্রশাসনিক রদবদলকে আসানসোল পুরনিগমের কাজের ধারাবাহিকতা বজায় রেখে আরও কার্যকর পরিষেবা প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation आसनसोल कालना अस्पताल में हीमोफीलिया पर चिकित्सकीय प्रशिक्षण कार्यक्रम आयोजित, आधुनिक उपचार पद्धतियों पर हुआ मंथन आसनसोल नगर निगम के सचिव का तबादला, अमित शेठ बने नए सचिव