Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares পাবলিক নিউজ ডেস্ক পশ্চিম বর্ধমান :-এবার থেকে টোটো ও অটো রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে করা হবে। সোমবার এই কথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ। আরো জানা গেছে, পশ্চিমবঙ্গের সমস্ত অটো এবং টোটো চালকদের রেজিষ্ট্রেশন এই পোর্টালের মাধ্যমে করা হবে।এই আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ এদিন বলেন, রাজ্যে টোটো এবং অটো চালকদের নিবন্ধকরণ বা রেজিষ্ট্রেশনের জন্য একটি পোর্টাল চালু হতে চলেছে। যার মাধ্যমে রেজিষ্ট্রেশন করা নেই, এমন সমস্ত অটো ও টোটোর রেজিষ্ট্রেশন হবে। তা হলে কাউকে কোনও ধরণের সমস্যায় পড়তে হবে না। যারা এটা করবে না তাদেরকে অবৈধ বলে বিবেচিত করা হবে। পরবর্তী কালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে টোটো চালকরা খুশি যে তাদের আর সমস্যায় পড়তে হবে না। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম যে নিবন্ধীকরণ বা রেজিষ্ট্রেশনের প্রক্রিয়াটি সহজ করা উচিত। সেই দাবি মেনে সরকার অটো ও টোটো রেজিষ্ট্রেশনের জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি শীঘ্রই সব সমস্যার সমাধান হবে।প্রসঙ্গতঃ, দীর্ঘদিন ধরে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে টোটোর দৌরাত্ব অস্বাভাবিক হারে বেড়ে গেছে। হাজার হাজার টোটো বলতে গেলে সব রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। যার জন্য, রাস্তা ঘাটে হাঁটাচলা করা দায় হয়ে পড়েছে। যানজটে নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে পোর্টাল কতটা স্বস্তি দেয়, সেটা সময় বলবে। Facebook 0 Twitter 0 WhatsApp Print 0Shares Post navigation आसनसोल नगर निगम के 50 नंबर वार्ड में सांसद कोटा से बने लाइब्रेरी का उद्घाटन किया गया । इस मौके पर आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा विशेष रूप से उपस्थित थे রবিবার আসানসোলের মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে রাষ্রপতি সহ বিজেপি এবং সিপিএমকে আক্রমণ জেলা নেত্রীর।