Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares অখিল ভারতীর স্বর্ণকার সংঘের আসানসোল শাখার উদ্যোগে রবিবার আসানসোলের ঘাঁটি গলির জাগরণ ক্লাবে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই শিবির হয়। সাংবাদিকদের এই বিষয়ে সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ধনঞ্জয় দে বলেন, এই প্রথম বার সংগঠনের তরফে এদিন এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শতাধিক মানুষকে ঐ বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পাশাপাশি শিবিরে বিনামূল্যে ইসিজি ব্লাড সুগার ও ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু মাত্র অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের আসানসোল শাখার সদস্যদেরই নয়, অন্যান্য মানুষেরও এই শিবিরে স্বাস্থ্যও পরীক্ষা করা হয়েছে। এর আগে সংগঠনের তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। এদিন অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের আসানসোল শাখার সম্পাদক লাল্টু দে, সভাপতি অমিতাভ দাস সহ সদস্যরা। Facebook 0 Twitter/X 0 WhatsApp0 Print0 0Shares Post navigation আসানসোলে শুরু ৮ম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা / রাজ্যে বাড়ছে বই বিক্রি, উদ্বোধনী অনুষ্ঠানে দাবি রাজ্যের দুই মন্ত্রীর आस्था के तत्वाधान में आस्था के संयोजक श्री नवीन चंद्र सिंह के ७९ वें जन्मदिन पर भव्य साहित्य कार्यक्रम का आयोजन किया गया।