৭টি মান্দিরে চুরি

পাবলিক নিউজঃ ডেস্ক :-একটি দুটি নয় সাত সাতটি মন্দিরে চুরি হল কয়েক ঘণ্টার ব্যবধানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। খবর পেয়ে সোমবার তদন্তে এলাকায় যায় হাবড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হাবড়ার সালতিয়া পশ্চিমপাড়া এলাকায় । রবিবার সকালে এলাকার তিনটি মন্দিরে চুরি হয়েছে দেখতে পান বাসিন্দারা। সোমবার সকালে ফের একই এলাকায় চারটি মন্দিরে চুরির ঘটনা সামনে আসে আর সোমবার সকালে একই এলাকার আরও চারটি মন্দিরে দেখা যায় চুরি হয়েছে। প্রতিটি মন্দির থেকেই মন্দিরের কাঁসা পিতলের বাসনপত্র সহ পূজোর মূল্যবান জিনিসপত্র , এমনকি কাশর ঘন্টাও ছেড়ে যাইনি চোর। এলাকায় পুলিশ পেট্রোলিং যাতে করা হয় তার দাবি জানিয়েছেন বাসিন্দারা,, না হলে মন্দিরে চুরির পর বাড়িতে যে চুরি ঘটনা ঘটবে না কি গ্যারান্টি রয়েছে বলেন বাসিন্দারা। ওই পাড়ার মধ্যে পুলিশের কোন পেট্রলিং হয়না বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *